সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

গাজায় শান্তি প্রতিষ্ঠায় অনড় এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রতি তুরস্কের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  তিনি বলেছেন, আমরা ফলাফল (গাজায় শান্তি প্রতিষ্ঠা) না পাওয়া পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

হুরিয়াত ডেইলি জানিয়েছে, মন্ত্রিসভার এক বৈঠকে এ কথা বলেন এরদোগান।

মন্ত্রিসভার বৈঠকের বক্তৃতার পর এরদোগান তুর্কি জনগণকে ফিলিস্তিনিদের প্রতি তাদের অব্যাহত সংহতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন,  গত সপ্তাহে ইস্তাম্বুলে প্রায় ৫ লাখ মানুষ বিক্ষোভ করে দেখিয়েছে গাজা একা নয়।

তিনি আরও বলেন, ‘গত ১ জানুয়ারি আমাদের নাগরিকরা ফিলিস্তিনের প্রতি তুরস্কের অটল সমর্থন প্রদর্শন করে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে।।’

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘৬১ বছরের বাথ নিপীড়ন এবং ১৩ বছরের গণহত্যার পরে, সিরিয়ায় যেভাবে বিশ্বাস, ভরসা ও ধৈর্য বিরাজ করছে সেভাবে আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়বিচারের জয় হবে।  ন্যায়ের সূর্য নিপীড়নের অন্ধকার ভেদ করবে।’

তিনি ফিলিস্তিনের জন্য তুরস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্যের উপর জোর দিয়ে বলেন, ১৯৬৭ সীমানার ওপর ভিত্তি করে আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমের রাজধানী হিসেবে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। ’

এ সময় এরদোগান ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এবং  নতুন বছর গাজার দুর্দশাগ্রস্তদের জন্য শান্তি ও স্বস্তি নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনবাহিনী।  এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।  আর আহত হয়েছেন এক লাখ ৯ হাজারেরও বেশি মানুষ।  এদিকে, গাজা যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থন অব্যাহত রেখেছে তুরস্ক।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ