শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

‘২৩ সালে সন্ত্রাসবাদের নামে রাজনৈতিক নেতাদের আটক করা হয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘বাংলাদেশে ২০২৩ সালে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা না ঘটেনি, কিন্তু রাজনৈতিক বিরোধী দলের নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে। এর পাশাপাশি দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ পাওয়া গেছে।’২০২৩ সালের মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমনই সব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও করা হয়। সেখানে বলা হয়েছে, গত বছর সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করেছে। বিশেষ করে আল-কায়েদা, আনসারুল্লাহ বাংলা টিম (আনসার আল-ইসলাম নামেও পরিচিত) এবং আইএসআইএস সংশ্লিষ্ট নব্য জামায়াতের সদস্যদের আটক করেছে। এছাড়াও মার্কিন-প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশ ইউনিট একাধিক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মে মাসে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর জাতিগত বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হামলায় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা চট্টগ্রামে দুই সৈন্য নিহত হন। মার্চে একই ধরনের হামলায় আরেক সেনা নিহত হন।

এদিকে প্রতিবেদনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয় উল্লেখ করে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামকরণ করা হয়। সাইবার নিরাপত্তা আইন মূলত সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে করা। তবু এই আইনের মাধ্যমে বেসরকারি নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা চর্চাকে এর দ্বারা হয়রানি এবং গ্রেফতার করার অনুমতি দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ