বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজায় দখলদার ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৮৪ জন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল-মাওয়াসি ক্যাম্পে দখলদার ইসরায়েলি বিমান হামলায় নারী-শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৮৪ জন।

প্যালেস্টাইন এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ শাওয়া বলেছেন, শীতকাল ঘনিয়ে আসার সাথে সাথে গাজায় মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

গাজা শহরের উত্তরে কামাল আদওয়ান হাসপাতালকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে শতাধিক রোগী মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।

 

এদিকে, দখলদার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ গাজার আল-মাওয়াসি ক্যাম্পে হামলায় হামাসের এক সিনিয়র সদস্যকে হত্যা করেছে, যেখানে আরও কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

জাতিসংঘের মতে, দখলদার ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

উল্লেখ, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৪ হাজার ৬১২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক লাখ ৫ হাজার ৮৩৪ জন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ