বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে শতাধিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা এবং লেবাননে দখলদার ইসরায়েলি বিমান হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গাজার বিভিন্ন এলাকা চালানো হামলায় ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হন, এর মধ্যে গাজার উত্তরে ৪২ জন নিহত হয়েছেন।

এদিকে লেবাননের পাবলিক হেলথ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৩ জন লেবানিজ নিহত এবং ১৬১ জন আহত হয়েছেন। এছাড়া, সিডন শহরের উত্তরে একটি গাড়িতে হামলার সময় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউএনআইএফআইএল) ছয়জন মালয়েশিয়ান শান্তিরক্ষী সামান্য আহত হন।

উল্লেখ্য, গাজায় ৭ অক্টোবরের পর থেকে দখলদার ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ হাজার ৪৬৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২ হাজার ৫৬১ জন আহত হয়েছেন। একই দিন হামাসের আক্রমণে  ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ অপহৃত হন।

অপর দিকে এখন পর্যন্ত দখলদার ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৩ হাজার ১০৩ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১৩ হাজার ৮৫৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ