বৈরুতসহ বিভিন্ন স্থানে বিমান হামলা ও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পর এবার লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি ট্যাঙ্ক ও গোলন্দাজ বাহিনী ইতোমধ্যেই দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে বলে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে। একইসঙ্গে বিমান হামলাও চালাচ্ছে দখলদার দেশটি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সৈন্যরা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যস্থল ও অবকাঠামোর বিরুদ্ধে ‘সীমিত, স্থানীয় ও লক্ষ্যভেদী স্থল হামলা' শুরু করেছে।
তারা জানায়, তারা সীমান্তের কাছে লেবাননি গ্রামগুলোকে টার্গেট করছে। হিজবুল্লাহ এসব অবস্থান থেকে উত্তর ইসরায়েলের ইসরায়েলি কমিউনিটিগুলোর প্রতি হুমকি সৃষ্টি করেছিল।
ইসরায়েলের রাজনৈতিক নেতারা হামলাটি অনুমোদন করেছে। এর আগে আইডিএফের জেনারেল স্টাফ এবং নর্দার্ন কমান্ড এ ব্যাপারে প্রস্তুতি এবং পরিকল্পনা সম্পন্ন করে বলে ইসরায়েলি বাহিনী জানায়। তারা জানায়, স্থল সৈন্যদের বর্তমানে বিমান বাহিনী ও গà