শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

রাশিয়ার ভেতরে ৩০ কিলোমিটার অগ্রসর হয়েছে ইউক্রেনের সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাশিয়ার ভূখণ্ডে ৩০ কিলোমিটার অগ্রসর হয়েছে ইউক্রেনের সেনারা। যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে এটি সবচেয়ে গভীর ও উল্লেখযোগ্য অনুপ্রবেশে পরিণত হয়েছে।

রোববার (১১ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কুরস্ক অঞ্চলে হামলা শুরুর ছয় দিন পর ইউক্রেনীয় বাহিনী টোলপিনো এবং ওবশচি কোলোদেজ গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। এই গ্রামগুলো রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, কিয়েভ রাশিয়ার শান্তিপূর্ণ জনগণকে ভয় দেখাচ্ছে।

ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হাজার হাজার সেনা এই অভিযানে নিয়োজিত রয়েছে।

গত মঙ্গলবার সকালে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেন। আড়াই বছরের যুদ্ধে রাশিয়ায় ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা। এরইমধ্যে কুরস্ক অঞ্চল থেকে ৭৬ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ