শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

ইসমাইল হানিয়ার দাফন আজ, যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে শুক্রবার (২ আগস্ট) কাতারে দাফন করা হবে। হানিয়াকে গুপ্ত হত্যার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান ও হামাস। এই হামলার প্রতিশোধ নিতে ইতোমধ্যে ইসরায়েলকে কড়া হুঁশিয়ার বার্তা দেওয়া হয়েছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস সমৃদ্ধ আমিরাতের বৃহত্তম ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে জানাজা শেষে কাতারের রাজধানীর উত্তরে লুসাইলের একটি কবরস্থানে হানিয়াকে দাফন করা হবে।

হামাস বলেছে, ‘আরব এবং ইসলামিক নেতাদের’ পাশাপাশি অন্যান্য ফিলিস্তিনি উপদলের প্রতিনিধি এবং জনসাধারণ হানিয়ার দাফন অনুষ্ঠানে যোগ দেবেন।

ইরানের বিপ্লবী গার্ডস জানিয়েছে, বুধবার ভোরের আগে তেহরানে হামলায় হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হন। গত মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া ইরানে গিয়েছিলেন।

হানিয়া নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক বেড়েছে। গতকাল বৃহস্পতিবার তেহরানে হানিয়ার জানাজায় হাজার হাজার শোকার্ত মানুষ তার প্রতি শ্রদ্ধা জানায়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হানিয়ার জানাজায় নামাজে ইমামতি করেছেন। এর আগে তিনি হানিয়াকে হত্যার জন্য ‘কঠোর শাস্তির’ হুমকি দিয়েছেন।

অন্তত পাঁচটি সূত্র জানিয়েছে, প্রতিশোধ নিতে লেবানন, ইরাক ও ইয়েমেনের আঞ্চলিক মিত্রদের প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসে ইরান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ