রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

সৌদি যুবরাজের ভিশন ২০৩০ নিয়ে সমালোচনা, শিক্ষকের কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সৌদি পতাকা ও অভিযুক্ত শিক্ষক-ছবি: সংগৃহীত

সৌদি সরকারের ভিশন ২০৩০ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট করার কারণে সৌদি আরবে একজন শিক্ষককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ভাই সায়েদ।

৪৭ বছর বয়সী শিক্ষক আসাদ আল-ঘামদির বাড়ি জেদ্দায়। ২০২২ সালের নভেম্বরে এক রাতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ।

এইচআরডব্লিউ বলছে, আসাদ সামাজিক মাধ্যমে একটি শান্তিপূর্ণ পোস্ট দিয়েছিলেন। এসব পোস্টের মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ প্রকল্প নিয়েও সমালোচনা ছিল। এর ফলে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ২৯ মে বিশেষায়িত অপরাধ আদালত আসাদকে দোষী সাব্যস্ত করে। উল্লেখ্য, ২০০৮ সালে সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের বিচারের জন্য প্রতিষ্ঠিত হয় এই বিশেষায়িত আদালত ।

ইতিপূর্বে বিশিষ্ট মানবাধিকার কর্মী আবদুল্লাহ আল-হামিদকে স্মরণ করেও আসাদ আল-ঘামদি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। আল-হামিদ সৌদি কারাগারে বন্দি অবস্থায় মারা যান। এ পোস্টকেও আদালতের আমলে নিয়ে বিচার শুরু করা হয়।

সরকারের সমালোচক হিসেবে পরিচিত আসাদের ভাই মোহাম্মদকেও সামাজিক মাধ্যমের কর্মকাণ্ডের জেরে গত বছর মৃত্যুদণ্ড দেয় দেশটির আদালত। আসাদের আরেক ভাই সায়েদ ইসলামি চিন্তাবিদ ও সরকারের কড়া সমালোচক। বর্তমানে তিনি যুক্তরাজ্যে নির্বাসিত জীবন যাপন করছেন।

সূত্র :এনডিটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ