বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


রাইসির মৃত্যু: আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাঁর সঙ্গে নিহত হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ ৮ জন। প্রেসিডেন্টের মৃত্যুতে শূন্য হওয়া পদ পূরণ করতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তেহরান।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নতুন প্রেসিডেন্ট নির্বাচন ২৮ জুন অনুষ্ঠিত হবে। এ সময় অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রসিডেন্ট মোহাম্মদ মোখবের। ইরানের মন্ত্রিসভা উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে।

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় গত রোববার (১৯ মে) স্থানীয় সময় বিকেলে দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি গতকাল সোমবার সকালে শনাক্ত করা হয়। পরে এক সরকারি বিবৃতিতে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ‘আমি আমার প্রিয় ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে দেশে পাঁচ দিনের সরকারি শোক ঘোষণা করছি।’