বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নৌঘাঁটির পর এবার ইসরায়েলি বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলের ইলাতে নৌঘাঁটির পর এবার দেশটির জর্ডান সীমান্তবর্তী একটি বিমানবন্দরের কাছে বিস্ফোরকবোঝাই ড্রোন বিধ্বস্ত হয়েছে।

ইসরায়েলের র‌্যামন বিমানবন্দরের কাছে মঙ্গলবার ড্রোন হামলাটি হয়। বিমানবন্দর থেকে প্রায় ২০০ মিটার দূরে জর্ডানের অভ্যন্তরে খোলা জায়গায় ড্রোনটি বিধ্বস্ত হয়। ইসরায়েলের সামরিক বাহিনী এবং কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানায়।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, সন্দেহজনক আকাশযানকে ড্রোন মনে করা হচ্ছে। এটি ইসরায়েলের ইলাত শহরের দক্ষিণপূর্ব দিকের বাইরে বিধ্বস্ত হয়েছে।

ইলাত মিউনিসিপ্যালের মুখপাত্র জানান, ড্রোনটি ইসরায়েল-জর্ডান সীমান্ত থেকে ২০০ মিটার দূরে বিমানবন্দরটির ঠিক উত্তর দিকে ভূপাতিত হয়।

র‌্যামন বিমানবন্দরটি ইসরায়েলের সর্বদক্ষিণের নগরী ইলাত থেকে ১৮ কিলোমিটার (১১ মাইল) দূরে অবস্থিত।

ইরাকের ইসলামিক রেসিস্ট্যান্সের ইরাক থেকে কয়েক দফা ইসরায়েলে হামলা চালানোর প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটল।

এর আগে সোমবার ইরাকি যোদ্ধারা ইলাতে ইসরায়েলের নৌঘাঁটিতে হামলা চালায়। এতে ঘাঁটিটির হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: টাইমস অব ইসরায়েল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ