বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

হামাসকে পুরোপুরি হারানো সম্ভব নয়: ইসরায়েলি মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে পুরোপুরি হারানো সম্ভব নয় বলে স্বীকার করলেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার দফতরবিহীন মন্ত্রী ও প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান গাদি আইজেনকোট।

তিনি বলেছেন, “ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণভাবে হারানো কোনওভাবেই সম্ভব নয়। হামাসকে পুরোপুরিভাবে পরাজিত করার যে আলোচনা চলছে সেটি কার্যত অবাস্তব।”

এছাড়া গাজায় যুদ্ধ পরিচালনার ধরন নিয়েও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন তিনি।

সেই সঙ্গে হামাসের হাতে আটক জিম্মিদের নিয়েও কথা বলেছেন ইসরায়েলের যুদ্ধকালীন এই মন্ত্রী। তার মতে, নেতানিয়াহু জিম্মিদের মুক্ত করতে সামরিক চাপ প্রয়োগের কথা বললেও; জিম্মিদের জীবিত ফিরে পেতে হলে হামাসের সঙ্গে চুক্তি করা ছাড়া কোনও উপায় নেই।

তিনি বলেছেন, “এটি বলতে হবে, সাহসিকতার সঙ্গে যে, চুক্তি ছাড়া জিম্মিদের আপাতত ছাড়ানো সম্ভব নয়। তাদের মুক্ত করার একমাত্র উপায় হল হামাসের সঙ্গে চুক্তি করা।”

গাদি আইজেনকোট আরও জানিয়েছেন, গত ১১ অক্টোবর লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছিল যুদ্ধকালীন মন্ত্রিসভা। কিন্তু তিনি এবং অপর মন্ত্রী বেনি গান্তজ এই সিদ্ধান্ত থেকে সবাইকে নিবৃত করেন।

তিনি বলেছেন, ওইদিন মন্ত্রিসভার বৈঠকে তারা উপস্থিত থাকায় ইসরায়েল ‘মারাত্মক ভুল’ থেকে বেঁচে গেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে আসছেন, গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করবেন তারা। তবে এ বিষয়টি যে সম্ভব নয় সেটি ইসরায়েলি মন্ত্রিসভার অনেকেই এখন বলছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ