বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

গাজায় ‘প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন দু’জন মা’: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় প্রাণ হারিয়েছে ওই উপত্যকার ২৪ হাজার ৭৬২ জন। এর মধ্যে প্রায় ১৬ হাজারই নারী ও শিশু। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে প্রতি ঘণ্টায় গড়ে দু’জন মাকে হত্যা করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলার মোট নিহতের মাঝে নারী ও মেয়ে শিশুদের সংখ্যা প্রায় ৭০ শতাংশ।

গত ৭ অক্টোবর হামলার শুরুর পর থেকে গাজায় পিতৃহারা হয়েছে ১০ হাজার শিশু। বাস্তুচ্যুতদের মধ্যে ১০ লাখ নারী ও মেয়ে শিশু রয়েছে।
লৈঙ্গিক সমতা প্রচারকারী সংস্থা ইউএন উইমেন শুক্রবার জানিয়েছে, ওই অঞ্চলে নারী ও মেয়েরা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, আশ্রয় থেকে বঞ্চিত। তারা এখন ‘আসন্ন অনাহার ও দুর্ভিক্ষের মুখোমুখি’ হয়ে দিন কাটাচ্ছে।

সংস্থার নির্বাহী পরিচালক সিমা বাহাউস এক বিবৃতিতে বলেছেন, এ ১০০ দিন ও নিহতের সংখ্যা ফিলিস্তিনি জনগণের ওপর যে আঘাত হেনেছে, তা আগামী প্রজন্মকেও তাড়িত করবে।

তিনি আরও বলেন, আজ গাজার নারী ও মেয়েদের অবস্থা নিয়ে আমরা যতই শোক করি না কেন, আগামীকাল মানবিক সহায়তাবিহীন অবস্থায় এবং ধ্বংস ও হত্যার মাধ্যমে সমাপ্তি নিয়ে শোক করব।

উল্লেখ্য, নিহত ছাড়াও গাজায় আহত হয়েছে আরও ৬২ হাজার ১০৮ ফিলিস্তিনি। এছাড়া নিখোঁজ রয়েছে কয়েক হাজার মানুষ। সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট, আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ