বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

উত্তেজনা নিরসনে রাজি ইরান-পাকিস্তান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর অবশেষে উত্তেজনা নিরসনে রাজি হয়েছে পাকিস্তান ও ইরান। ইসলামাবাদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার। 

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল শুক্রবার পাক পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দোল্লাহইন ফোনে কথা বলেছেন। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস দমন এবং পারস্পরিক উদ্বেগের অন্যান্য দিকগুলোতে সহযোগিতা এবং ঘনিষ্ঠ সমন্বয় জোরদার করতেও সম্মত হয়েছেন। একইসঙ্গে তারা উত্তেজনা নিরসনে রাজি হয়েছে। 

এ ছাড়া দুই দেশের আবার কূটনীতিকদের ফেরানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়। 

গত মঙ্গলবার রাতে পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠীর আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

পরবর্তী সময়ে দুইদিন পর গত বৃহস্পতিবার ইরানে পাল্টা হামলা চালায় পাকিস্তান। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। তবে শেষমেশ দেশ দুইটি উত্তেজনা নিরসনের কথা জানালো। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ