বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ভারতে পিকনিক করতে গিয়ে বোট উল্টে ১৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটের ভদোদরায় স্কুলের পিকনিকের বোট উল্টে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন শিক্ষক এবং বাকি ১৪ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরের কিছু পরে ভদোদরায় হার্নি লেকে এ দুর্ঘটনা ঘটে।

ওই বোটে নিউ সানরাইজ স্কুল নামে একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক মিলিয়ে ২৭ জন ছিল। তাদের কারো শরীরে লাইফ জ্যাকেট ছিল না বলে জানা গেছে। যদিও ওই বোটটিতে আসন সংখ্যা ছিল মাত্র ১৬ জনের। কিন্তু অতিরিক্ত যাত্রী থাকার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা।

ঘটনার পরে স্থানীয় মানুষজন উদ্ধার কাজে নামে। বেশ কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড, দুর্যোগ মোকাবিলা টিমকে। তারা উদ্ধার কাজে নেমে বেশ কয়েকজনকে উদ্ধার করে। এখনো কয়েকজন নিখোঁজ বলে জানা গেছে।

ভদোদরার প্রধান ফায়ার অফিসার পার্থ ব্রহ্মভাট জানান, একটি বোটে করে স্কুলের বাচ্চারা পিকনিক করতে এসেছিলেন। বিকেল বেলার দিকে হঠাৎ করে সেই বোটটি উল্টে যায়। ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা ৭ জন শিক্ষার্থীকে উদ্ধার করে। উদ্ধার কাজ চলছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ