বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ভারত সীমান্তবর্তী শহর দখলের দাবি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভারত সীমান্তবর্তী পালেতোয়া শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

জাতিগত বিদ্রোহী গোষ্ঠীটি বলছে, সামরিক বাহিনীর কাছ থেকে পশ্চিম মিয়ানমারের চিন রাজ্যের গুরুত্বপূর্ণ শহর পালেতোয়া দখল করে নিয়েছে তারা। এই শহরটি মিয়ানমার থেকে ভারতে যাওয়ার প্রধান রুট।

দেশটির তিনটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একটি আরাকান আর্মি (এএ)।
গোষ্ঠীটি অক্টোবরে সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন করে বড় ধরনের আক্রমণ শুরু করেছিল। আরাকান আর্মি টেলিগ্রাম চ্যানেলে বলেছে, “পুরো পালেতোয়া এলাকায় একটিও সামরিক কাউন্সিল ক্যাম্প বা অস্থায়ী সামরিক ঘাঁটি অবশিষ্ট নেই।”

তবে মিয়ানমারের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই দাবি নিয়ে কোনও মন্তব্য করেনি।

পালেতোয়া শহরটি ভারত ও বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তের কাছে অবস্থিত। 

এদিকে দিল্লি জানিয়েছে তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শহরটি ভারত দ্বারা সমর্থিত একটি চলমান বহু-মিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্পের অংশ। প্রত্যন্ত অঞ্চলে সংযোগ উন্নত করার লক্ষ্য প্রকল্পটি চালু হয়েছে।

মিয়ানমারের অনেক জাতিগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ‘আরকান আর্মি’ নতুন হলেও সর্বোত্তম অস্ত্রে সজ্জিত। তারা বেশ কয়েক বছর ধরে রাখাইন রাজ্যে এবং প্রতিবেশী চিন রাজ্যের কিছু অংশে সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে। লড়াইয়ে তারা বেশ কয়েকটি স্থানও দখল করে নেয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখল করে। কিন্তু এর আগেই এএ যোদ্ধারা রাখাইনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল।

দুই বছর আগে আরকান আর্মি রাজ্যের ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণের দাবি করেছিল। সূত্র: আল জাজিরা, বিবিসি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ