বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

হুতিরা হাল ছাড়বে না : বিশ্লেষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বেশ কয়েকটি শহরে হুতিদের বিরুদ্ধে হামলা চালায়। বিমানবন্দর, নৌঘাঁটিসহ হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় এসব হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হুতিদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে।

সামরিক বিশ্লেষক শন বেল বলছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ধারাবাহিক হামলার ফলে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করার হুতিদের সক্ষমতা ব্যাহত হয়েছে।
হুতি বিদ্রোহীরা বলছে, গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগের জন্য সাগরে তারা এই হামলা চালাচ্ছে।

বিশ্লেষক বেল আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টতই যা করার চেষ্টা করেছে তা হলো, হুতিদের সরঞ্জামগুলি সরিয়ে নেওয়া যাতে তারা হামলা চালিয়ে যেতে সক্ষম না হয়। তবে হুতিদের বাগাড়ম্বর অব্যাহত থাকবে।

তিনি বলেন, যদিও সন্দেহ নেই যে, হুতিরা হাল ছেড়ে দেবে না। কিন্তু জাহাজ চলাচলে তাদের আঘাত হানার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত যেকোনো জাহাজে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার পরও লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা বন্ধ হবে না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ