গাজা উপত্যকায় সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে চাপ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের প্রতি আহ্বান জানিয়েছেন উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের চেয়ারম্যান ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।
বর্তমানে এক সরকারি সফরে মধ্যপ্রাচ্যে রয়েছেন ব্লিনকেন। শুক্রবার তুরস্কে পৌঁছেছেন তিনি। সেখান থেকে ইসরায়েল, পশ্চিম তীর এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সফরের কথা রয়েছে তার।
হানিয়ার মতে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী গত তিন মাস ধরে যে সামরিক অভিযান চালাচ্ছে, তা বন্ধে বর্তমান এই সফরকে কাজে লাগাতে পারেন ব্লিনকেন। শুক্রবার এক ভিডিওবার্তায় হামাসপ্রধান বলেন, ‘গত তিন মাস ধরে ইসরায়েল যেভাবে গাজা উপত্যকায় বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে, আমাদের ধারণা, ইসরায়েলের মূল উদ্দেশ্য সম্পর্কে যুক্তরাষ্ট্র স্পষ্ট ধারণা পেয়ে গেছে।’
‘আমরা আশা করছি, গাজায় ইসরায়েলি বাহিনীà