মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

নিজেদের গুলিতে নিহত ২০ ইসরায়েলি সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত ২৮ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে সেখানে ১১১ ইহুদিবাদী সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দখলদার ইসরাইলের সেনাবাহিনীর রেডিও। এর মধ্যে ২০ জনই প্রাণ হারিয়েছে নিজ সহকর্মীর গুলিতে।

নিহতদের মধ্যে কয়েকজন পদস্থ সামরিক কর্মকর্তাও রয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

সেনাবাহিনীর রেডিও’র খবরে আরও বলা হয়েছে, গাজায় যে ২০ ইসরায়েলি সেনা সহকর্মীদের গুলিতে প্রাণ হারিয়েছে তাদের মধ্যে ১৩ জনকে গুলি করা হয়েছে শত্রুপক্ষের সদস্য ভেবে। ইসরায়েলি বাহিনী ভেবেছিল তারা যাদেরকে গুলি করছে তারা ফিলিস্তিনি। কিন্তু হত্যার পর বুঝতে পারে তারা নিজেদের সেনাদেরকেই হত্যা করেছে।
ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৩৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

তবে নিরপেক্ষ সূত্রগুলো বলছে, গাজায় হতাহত ইসরায়েলি সেনার সঠিক পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে না। ইসরায়েলের ঘোষিত সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা কয়েক গুণ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিয়োত আহারোনোত কয়েক দিন আগে এক প্রতিবেদনে বলেছে, তারা সামরিক সূত্রগুলো থেকে নিশ্চিত হতে পেরেছে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছে। এদের মধ্যে দুই হাজার পঙ্গু হয়ে গেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আনাদোলু এজেন্সি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ