রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

আবারো ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার দেশটির ইরবিলে মার্কিন ঘাঁটির দিকে ছুটে আসা অন্তত তিনটি ড্রোনে গুলি চালিয়ে ভূপাতিত করেছে সৈন্যরা। এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের আন্তর্জাতিক সৈন্যদের অবস্থান লক্ষ্য করে উত্তর ইরাকের ইরবিল সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার সেখানে তিনটি সশস্ত্র ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইরবিল বিমানবন্দরের আকাশে থাকাকালীন এসব ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরাকের আইনশৃঙ্খলাবাহিনী।

ইরাকের কুর্দিস্তানের সন্ত্রাসবাদবিরোধী সংস্থা এক বিবৃতিতে বলেছে, পৃথক দুই হামলায় স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, বিমানবন্দরের কাছের সামরিক ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনগুলো ভূপাতিত করেছে। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। মার্কিন সামরিক ঘাঁটিতে এই হামলার জন্য কারা দায়ী তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেকদিনই সিরিয়া এবং ইরাকে মার্কিন সৈন্যদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ওই অঞ্চলে ইরান-সমর্থিত বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী হামলা চালিয়ে আসছে।

সুত্র: বিবিসি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ