রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা

মুসলিম নেতাদের প্রতি যে আহ্বান জানালেন হামাস প্রধান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।।জহিরুল ইসলাম।।

ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ বলেছেন, পশ্চিমারা নিজেদের এবং আরব ও ইসলামি জনগণের মধ্যে একটি প্রাচীর তৈরি করেছে যা কখনোই হেলে পড়বে না।

“কুদস প্রেস এজেন্সিতে”  সম্প্রচারিত একটি প্রেস বিবৃতিতে মঙ্গলবার সকালে হানিয়া এ কথা বলেন। হানিয়াহ বলেন যে,"গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যাকে সমর্থন করে পশ্চিমারা মনুষ্যত্বহীনতার পরিচয় দিয়েছে। তারা মানবতার সীমা থেমে বেরিয়ে গেছে।

আরব ও মুসলিম বিশ্বের নেতাদের উদ্দেশে বিস্ময় ও আক্ষেপ প্রকাশ করে হানিয়াহ বলেন, আল্লাহর জন্য লড়াইয়ে অবতীর্ণ হতে আপনারা আর কত মুসলিমের রক্ত দেখতে চান? আর কত নিষ্পাপ শিশু, বৃদ্ধ ও মা বোনের নির্মম মৃত্যু দেখলে আপনারা উঠে দাঁড়াবেন? রক্তাক্ত মাটি আর শহীদের রক্তাক্ত কাফন কি আপনাদের চেতনায় আঘাত করে না?

বিবৃতিতে হামাস প্রধান বলেন, টানা ১৮ দিন ধরে ইসরায়েলি দখলদাররা গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় তীব্র বিমান হামলা চালিয়ে আসছে। গত রাতে বেশ কয়েকটি এলাকায় অভিযানের ফলে ১১০ ফিলিস্তিনি  শহীদ হয়েছেন।

ইসমাইল হানিয়া আরও বলেন, দখলদার বাহিনীর অভিযানে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত ২,০৫৫ জন শিশু এবং ১,১১৯ জন নারীসহ মোট ৫,০০০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আর  ধ্বংসস্তূপের নীচে নিখোঁজ রয়েছে অজানা সংখ্যক মানুষ। আহতদের সংখ্যা অনির্দিষ্ট সংখ্যক লোক ছাড়াও ১৫,২৭৩ জনে পৌঁছেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ