মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা

ইসরায়েলে পৌঁছেছেন বাইডেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত রাতে অবরুদ্ধ গাজার হাসপাতালে বোমা হামলা চালিয়ে পাঁচ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এমন অবস্থার মধ্য বুধবার স্থানীয় সময় সকাল এগারোটার দিকে তেল আবিবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, এটি জো বাইডেনের জন্য সবচেয়ে জটিল কূটনৈতিক সফরের একটি হতে চলেছে।

ফিলিস্তিনের স্বাধীণতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যে ইসরায়েলের প্রতি সংহতি জানাতেই বাইডেন তেল আবিব সফর করছেন। তবে মঙ্গলবার রাতে গাজায় হাসপাতালে হামলার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়েছে ইসরায়েল। এ বিষয় নিয়ে বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। হামাসের বিরুদ্ধে অভিযানের কথা বলে নির্বিচারে ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যা করছে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয