মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে গেছেন। মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সম্মেলনে যোগ দিতে সকালে বেইজিং পৌঁছেন তিনি। মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শির জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এবার বিআরআই সম্মেলনে বিশ্বের ১৩০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনে অতিথি তালিকার শীর্ষে রয়েছেন পুতিন। ২০২২ সালের প্রথম দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৈশ্বিক ক্ষমতাধর কোনো দেশে এটি তার প্রথম সফর। 

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শি জিনপিং পুতিনের পাশে দাঁড়িয়েছেন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে ক্রমশ নানা দেশ বিচ্ছিন্ন হয়ে পড়েন পুতিন।

শি জিনপিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এক দশক পূর্তি উপলক্ষে বেইজিংয়ে এ সম্মেলনের আয়োজন করেন। আফগানিস্তানের তালেবান নেতারাও দুই দিনের এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। 

দুই দিনের শীর্ষ সম্মেলনের বেশিরভাগ সিদ্ধান্ত বুধবার আসতে পারে বলে আশা করা হচ্ছে। বিশ্বনেতারা আজ দ্বিপাক্ষিক বৈঠকে সময় কাটাবেন। 

বিআরআই’র এগিয়ে যাওয়ার পথ নির্ধারণ নিয়ে শি জিনপিং এই সম্মেলনে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। তিনি পশ্চিমা নেতৃত্বের বিকল্প হিসেবে বিআরআইকে দাঁড় করিয়েছেন। 

এদিকে আজ ভিয়েতনাম, থাইল্যান্ড, মঙ্গোলিয়া ও লাওসের নেতাদের সঙ্গে ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে বলে জানা গেছে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ