বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভারতে মুসলিম ছাত্রকে শিক্ষিকার নির্দেশে চড়, নোটিশ সুপ্রিম কোর্টের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের মুজফফরনগরের পুলিশ সুপারকে এক মুসলিম ছাত্রকে অন্য ছাত্রদের দ্বারা প্রহারের নির্দেশ দিয়েছিলেন এক শিক্ষিকা। সেই মামলার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট বুধবার।

সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি পঙ্কজ মিথাল পুলিশ সুপারকে জানাতে বলেছেন শিক্ষিকার নির্দেশে মুসলিম ছাত্র বলে সব ছাত্রকে দিয়ে তাকে পেটানোর নির্দেশ দিয়েছিলেন যে শিক্ষিকা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হল।

পুলিশ সেই মুসলিম ছাত্র এবং তার মা-বাবাকে কি নিরাপত্তা দিয়েছে সেটা জানাতে হবে। শীর্ষ আদালত এ দিন উত্তরপ্রদেশ সরকারকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে এই মামলায় হলফনামা পেশ করতে বলেছে।

সুপ্রিম কোর্টে এ দিন মহাত্মা গান্ধির প্রোপ্রৌত্র তুষার গান্ধির দায়ের করা এক জনস্বার্থ মামলার শুনানি করছিল। এই মামলায় তুষার গান্ধি সুপ্রিম কোর্টের কাছে আর্জিতে শীঘ্রই তদন্ত শেষ করার আবেদন জানিয়েছেন।

মুজফফরনগর পুলিশ সেই দোষী শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে। কারণ শিক্ষিকা সেই মুসলিম ছাত্রকে মার খাইয়েছিলেন সাম্প্রদায়িক মন্তব্য করার পর। উক্ত স্কুলকে নোটিশ পাঠিয়েছে রাজ্যের শিক্ষা দফতরও।

শিক্ষিকা তৃপ্তা ত্যাগী  রীতিমতো সাম্প্রদায়িক মন্তব্যও করেছেন দ্বিতীয় শ্রেণির এক মুসলিম ছাত্রকে লক্ষ্য করে। এরপরেই তাকে অন্য ছাত্রদের দিয়ে পেটানো হয় কারণ সে মুসলিম।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ