শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের  ১০ গ্রাম প্লাবিত এবার মুয়াজ্জিনদের জন্য আস-সুন্নাহর ১৫ দিনের আয়োজন উজবেকিস্তানে আন্তর্জাতিক ইসলামিক ফোরামে মসজিদে হারামের ইমাম ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া প্রকাশ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর

কিরগিজস্তানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।কিরগিজস্তানের রাজধানী বিশকেক শহরের ইমাম সারাখসি মসজিদে এর আয়োজন করে কিরগিজ ইফতা বোর্ড।

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ২৫টি দেশ অংশ নেয়। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন শায়খ ড. আহমদ আল-মাসারাবি। 

চূড়ান্ত প্রতিযোগিতার পর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে পাকিস্তানি শিক্ষার্থী মুহাম্মদ নাফিদ, বসনিয়ার শিক্ষার্থী মুহাম্মদ আমিন মাওয়ালিদি ও মালয়েশিয়ার আহমদ আকিল বিন আহমদ শুকরি।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকালে কিরগিজস্তানের মুফতি শায়খ জমির রাকিফ বলেছেন, ‘পবিত্র কুরআন নিয়মিত পাঠ করা ও জীবনে এর শিক্ষা বাস্তবায়ন করা সব মুসলিমের কর্তব্য। তিন বছর ধরে কিরগিজস্তানে বিভিন্ন দেশের অংশগ্রহণে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম বছর ১২টি দেশ, দ্বিতীয় বছর ১৬টি দেশ এবং তৃতীয় বছর ২৫টি দেশ এ প্রতিযোগিতায় অংশ নেয়। সূত্র : আনাদোলু এজেন্সি। 

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ