মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ  ঈদযাত্রায় অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাহরাইনের রাজার শোক প্রকাশ

রহমতে আলম মিশনের আন্তর্জাতিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

বিশ্বের নানা প্রান্তের মুসলিম স্কলার, বুদ্ধিজীবী, লেখক-সম্পাদক, শিক্ষানুরাগীদের অংশগ্রহণে ওয়েস্টবেঙ্গলে অবস্থিত রহমতে আলম মিশনে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক শিক্ষা সেমিনার।

৩০ আগস্ট (বুধবার) মিশনের কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উন্নত সেবা ও সংস্কারের পাশাপাশি ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বিত এ মিশনের বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য রহমতে আলম ২০০৫ সাল থেকে ভারতের পশ্চিমবঙ্গে কাজ শুরু করে। তারই ধারাবাহিকতায় এ আয়োজন।

এতে ভারতের দারুল উলূম দেওবন্দের মুফতি সালমান বিজনূরী, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর ড. রফিকুল ইসলাম ও প্রফেসর ড. সুহাইমি মুহাম্মদ শরীফ, কলকাতার মেয়র ফরহাদ হাকীম, আল আমীন মিশনের জনাব ড. নুরুল ইসলাম, মহারাষ্ট্রে অবস্থিত জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলূম আক্কালকুয়ার প্রেসিডেন্ট শায়খ হুজাইফা গোলাম মুহাম্মাদ বোস্তানবী ও শায়খ হাফেজ কারী মাওলানা আফজাল হোসাইনসহ প্রমুখ অংশ নিয়েছিলেন।

বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন লেখক ফোরামের প্রশিক্ষণ সম্পাদক মিযানুর রহমান জামীল। সেমিনারে মিযানুর রহমান জামীল পুষ্পস্তবক ও ক্রেস্ট গ্রহণ এবং মতবিনিময় পর্ব শেষ করে শিক্ষাবিষয়ক প্রবন্ধ পাঠ করেন। প্রবন্ধে শিক্ষাব্যবস্থার উপর আলোচনা ও রহমতে আলম মিশনের কার্যক্রমসহ প্রতিষ্ঠাতা জনাব সিরাজুল ইসলামের অবদানের কথাও তিনি তুলে ধরেন।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ