সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

দেশের সকল মাদরাসাকে এক সুতোয় গাঁথতে প্রাতিষ্ঠানিক ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছেন ‘কম্পিউটার স্কুল’-এর প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাসুম। ‘প্রিয় মাদরাসা’ নামের এই প্রজেক্টের মাধ্যমে দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থার পারস্পরিক সহযোগিতা, পরিচিতি ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মাহমুদুল হাসান মাসুম এই স্বপ্নের প্রজেক্টের ঘোষণা দেন।

তিনি জানান, প্রজেক্টটির সূচনা ঘটেছিল ২০২১ সালের এক গভীর রাতে। তখন থেকে শুরু করে এ পর্যন্ত প্রজেক্টটির পেছনে প্রায় দুই লাখ টাকা ব্যয় হলেও সময়ের অভাবে তিনি কাজটিকে সামনে এগিয়ে নিতে পারেননি। তবে এবার আর পিছিয়ে না থেকে দ্রুততম সময়ের মধ্যে প্ল্যাটফর্মটি উন্মুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মাহমুদুল হাসান মাসুম তার এই পথচলায় টিমের সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “টিম সদস্যদের অদম্য অনুপ্রেরণা, দিন-রাত এক করে করা ডিজাইন, ভিডিও নির্মাণ ও নিখুঁত পরিকল্পনার ফলেই থমকে থাকা প্রজেক্টটি আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে।”
তিনি আশা প্রকাশ করেন, ‘প্রিয় মাদরাসা’ শুধু একটি সাধারণ ওয়েবসাইট হবে না, বরং এটি দেশের মাদরাসাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান, সমন্বয় ও পারস্পরিক বন্ধন তৈরিতে ঐতিহাসিক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, হেফজ ও দাওরা হাদিসের পাঠ চুকিয়ে মাহমুদুল হাসান মাসুম আইটি খাতে আত্মনিয়োগ করেন। তিনি গত পাঁচ বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত ‘কম্পিউটার স্কুল’-এর প্রতিষ্ঠাতা। বর্তমানে তার এই প্রতিষ্ঠানে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও কোডিং কোর্সসহ বিভিন্ন বিষয়ে তরুণদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ