রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোর প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দিতে যশোর জেলা স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় যশোর জেলা স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। আরও উপস্থিত ছিলেন যশোর জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল মান্নান, যশোর জেলা পাদুকা মালিক সমিতির সভাপতি মফিদুল হক রাজু, প্রবীণ সাংবাদিক ও সমাজকর্মী নুরুল ইসলাম, যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সাবেক প্রধান শিক্ষক শোয়েব আহমেদ এবং ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি উবায়দুল্লাহ শাকির।

এ ছাড়া অনুষ্ঠানে মুফতি তাওহিদুর রহমান, মুফতি রফিক, মাওলানা কামরুজ্জামান, ওয়াসিম আকরাম, হাফেজ ইউসুফ আদনানসহ ফাউন্ডেশনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ৩৬০টি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি স্কুল ক্যাম্পাসে কয়েকটি চারা রোপণ করেন অতিথি ও আয়োজকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না; এটি মানুষের জীবন, প্রকৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পরিচালনা করা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ