বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’ জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ভর্তি তারিখ ঘোষণা  ‘ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে’ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

রামপুরায় আয়োজন করা হচ্ছে ‘ভাঙতিদান উৎসাহ কর্মসূচি’ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যাপিত জীবনে অনেক সময়ই টাকার ভাঙতি না থাকায় মানুষকে বিড়ম্বনায় পড়তে হয়। রিকশা ভাড়া, দোকানে কেনাকাটা কিংবা জরুরি প্রয়োজনে বড় নোট খুচরা করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হন সাধারণ মানুষ। এই বাস্তবতা বিবেচনায় ভাঙতি ব্যবস্থাকে সহজ করতে আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমধর্মী এক কর্মসূচি—‘ভাঙতিদান উৎসাহ কর্মসূচি’। 
‘গড়ব সমাজ মিলেমিশে, ভাঙতি দিতে ভয় কিসে’—এই স্লোগান ধারণ করে আগামী ৯ মে রামপুরা বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হবে। উদ্যোগটির আয়োজক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এবং সহযোগিতায় রয়েছে ফাতেমাতুযযাহরা (রা.) মহিলা মাদরাসা, রামপুরা। 
কর্মসূচির আহ্বায়ক হুমায়ুন আইয়ুব বলেন, আমাদের যাপিত জীবনে নানা সময় নানা জিনিসের প্রয়োজন হয়। তার মধ্যে ভাঙতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় বড় নোট খুচরা করতে হয়, আবার কখনো ছোট নোটগুলোকে বড় নোটে রূপান্তর করতে হয়। কিন্তু আশপাশের কেউ ভাঙতি দিতে না চাইলে সাধারণ মানুষ সমস্যায় পড়ে। এই মানসিকতা পরিবর্তনের লক্ষ্যে আমাদের এ আয়োজন।
এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা আলেম কয়েকজন আলেম। এর মধ্যে রয়েছেন- মাওলানা মাহফুজুল হক কাসেমী, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মুফতি হাফিজ্জুদ্দীন, মাওলানা মাহমুদ জাকির, ইশতিয়াক মু. আল আমিন, কবি মুনীরুল ইসলাম, মাওলানা জামিল আহমাদ ও মাওলানা নুরুল আলম ইসহাকী। 
আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ মানুষকে ভাঙতি লেনদেনে সহযোগিতার মানসিকতা গঠনে ভূমিকা রাখবে এবং সমাজে পারস্পরিক সহানুভূতির চর্চা বাড়াবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ