সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

উত্তরার জামিয়া রহীমিয়া আরাবিয়ায় ভর্তির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরা ১৫ নং সেক্টরে অবস্থিত জামিয়া রহীমিয়া আরাবিয়া ঢাকা দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি দেশের বিজ্ঞ আলেম হযরাতুল আল্লাম মুফতী মহিউদ্দিন মাসুম-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত।

সম্প্রতি মাদরাসাটি এক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেধাবী, মেহনতী, মোতালাআয় অভ্যস্ত, ঝামেলামুক্ত, ইলম পিপাসু ছাত্রদের সীমিত আসনে ভর্তি করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির মুহতামিম ও শাইখুল হাদিস হাফেজে বোখারী মুফতি ইউসুফ।  

জানা যায়, মাদরাসায় রয়েছে মেশকাত, দাওরা-এ হাদীস, ইফতা বিভাগ (১ বছর) ও উলূমুল হাদীস বিভাগ।

মাদরাসা কর্তৃপক্ষ জানান, ভর্তি পরীক্ষা শুরু হবে রমজানের ঈদের সাত দিন পর ৮ই শাওয়াল।

পরীক্ষার বিষয় হিসাবে থাকবে-

ইফতা বিভাগ: হেদায়া ৩য় খন্ড, নূরুল আনোয়ার, বাংলা ও আরবি প্রবন্ধ।

উলূমুল হাদীস : বোখারী শরীফ, শরহে নুখবা, বাংলা ও আরবি প্রবন্ধ।

মাদরাসার বৈশিষ্ট্যসমূহ:

  • আকাবের ওলামাদের মাধ্যমে দরস ও তরবিয়তের ব্যবস্থা।
  • মানহাজুল মুহাদ্দিসীন ও মানহাজুল মুজতাহিদীনের মাঝে সমন্বয় সাধন।
  • আকায়েদ ও আখলাকের প্রতি বিশেষ গুরুত্বপ্রদান।

ঠিকানা: জামিয়া রহীমিয়া আরাবিয়া ঢাকা। হাজী আরব আলী মেম্বার রোড, সেক্টর # ১৫, উত্তরা, ঢাকা। মোবাইল: ০১৮৪৫-৮৯১৭২৬, ০১৭৩৫-০৫৭৮৩৫

যাতায়াত: উত্তরা হাউজ বিল্ডিং থেকে মেট্রোরেলের প্রথম স্টেশন এর পশ্চিমে হাজী আরব আলী রোড।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ