শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনসহ নতুন ফিচার: বদলে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপের চেহারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুহাম্মদ মিজানুর রহমান।।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আনছে বড় ধরনের পরিবর্তন। মেটার মালিকানাধীন এই অ্যাপে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে বিজ্ঞাপন। তবে শুধু বিজ্ঞাপন নয়, সাথে আসছে আরও কিছু নতুন ফিচার—যার মাধ্যমে হোয়াটসঅ্যাপের ব্যবহার, কনটেন্ট শেয়ার এবং মনিটাইজেশনে আসছে নতুন দিগন্ত।

হোয়াটসঅ্যাপ আশ্বস্ত করেছে, ব্যক্তিগত চ্যাট, গ্রুপ মেসেজ বা ভয়েস ও ভিডিও কলের মধ্যে কোনও ধরনের বিজ্ঞাপন ঢোকানো হবে না। বরং ব্যবহারকারীরা ‘আপডেটস ট্যাব’ এর মধ্যে বিজ্ঞাপন দেখতে পাবেন। এখানে থাকবে স্পনসর্ড চ্যানেল, প্রোমোটেড কনটেন্ট, এবং স্ট্যাটাসে বিজ্ঞাপন।

নতুন তিন ফিচার যা বদলে দেবে ব্যবহারকারীর অভিজ্ঞতা:

চ্যানেল সাবস্ক্রিপশন: ব্যবহারকারীরা এখন চাইলে তাদের পছন্দের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন নির্দিষ্ট ফি দিয়ে। এর মাধ্যমে এক্সক্লুসিভ কনটেন্ট বা বিশেষ তথ্য পাওয়া যাবে নিয়মিত।

প্রোমোটেড চ্যানেল: যারা চ্যানেল পরিচালনা করেন তারা চাইলে তাদের চ্যানেল হাইলাইট করতে পারবেন ‘এক্সপ্লোর সেকশন’-এ, যা বেশি ভিউ এবং ফলোয়ার পাওয়ার সুযোগ করে দেবে।

স্ট্যাটাসে বিজ্ঞাপন: ব্যবহারকারীদের স্ট্যাটাসেও এখন ব্র্যান্ডগুলো স্পনসর্ড কনটেন্ট রাখতে পারবে, ইনস্টাগ্রাম স্টোরির মতো।

ব্যবসায়িক সম্ভাবনাবর্তমানে হোয়াটসঅ্যাপের দৈনিক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫০ কোটিরও বেশি। এমন একটি বিশাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালু হওয়া মানে বিপুল সংখ্যক দর্শকপ্রাপ্তি নিশ্চিত। এটি ছোট-বড় ব্যবসায়িক ব্র্যান্ড, মিডিয়া প্রতিষ্ঠান এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন একটি মনিটাইজেশন মডেল খুলে দেবে।

মেটার লক্ষ্য খুবই পরিষ্কার। হোয়াটসঅ্যাপকে শুধু যোগাযোগের অ্যাপ নয়, বরং একটি পূর্ণাঙ্গ তথ্য ও কনটেন্ট প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করানো। তবে, ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তা অক্ষুণ্ণ রেখে যদি এই নতুন ফিচারগুলো কার্যকর হয়—তবে ব্যবহারকারী ও ব্যবসায়ী উভয়ের জন্যই এটি হতে পারে এক যুগান্তকারী পরিবর্তন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ