শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৭ কি‌লো‌মিটার যানজট আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা

ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

স্মার্টফোন ব্যবহার করার সময় হঠাৎ ফোনের স্ক্রিনে ভেসে আসে বিজ্ঞাপন। গুরুত্বপূর্ণ কাজের সময় যেটি অত্যন্ত বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কোনো কোনো সময় প্রতিটি অ্যাপসে ঢোকার সময়েই দেখতে পাওয়া যায় এ বিজ্ঞাপন। 

আবার হয়তো কার্টুন দেখার জন্য শিশুর হাতে ফোনটি দিলেন, এমন সময় চলে এলো অ্যাডাল্ট কোনো পোস্টার, যা সত্যিই বিব্রতকর। কীভাবে এ বিব্রতকর বিজ্ঞাপন বন্ধ করা যায়, আজকের টিপসে তা নিয়ে আয়োজন।

স্মার্টফোনের ব্র্যান্ড ও মডেলভেদে এই বিজ্ঞাপন বন্ধের প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতা থাকতে পারে। তবে সাধারণ কিছু পদ্ধতি অনুসরণ করেই এই যন্ত্রণা থেকে চিরমুক্তি পাওয়া সম্ভব। এ জন্য প্রথমে মোবাইল ফোনের সেটিংসে প্রবেশ করতে হবে। সেখান থেকে গুগলে প্রবেশ করতে হবে। সেখানে>অ্যাডস<অপশনটি বাছাই করতে হবে।

গুগলের অ্যাডস অপশন থেকে>পারসোনালাইজড<নামের অপশনে ক্লিক করতে হবে। সেখানে>ইউর অ্যাডভারটাইজিং আইডি<নামে আরেকটি অপশন রয়েছে, সেটি রিসেট করে ফেলতে হবে। এতে ‘অ্যাডভারটাইজিং আইডি’ পরিবর্তন হয়ে যাবে। ফলে আর বিজ্ঞাপন বা অনাকাঙ্ক্ষিত পপ-আপ দেখতে হবে না।

এ ছাড়া আরও একটি পদ্ধতি রয়েছে। মোবাইল ফোনের সেটিংসে>কানেকশন অ্যান্ড শেয়ারিং<অপশন থেকে>প্রাইভেট ডিএনএস<অপশনে প্রবেশ করতে হবে। সেখানে আরও অনেক অপশনের মধ্যে>প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটসনেম<ক্লিক করতে হবে। সেখানে dns.adguard.com লিখে সেভ করতে হবে। তাহলেই অযাচিত বিজ্ঞাপন থেকে মিলবে মুক্তি।

তাছাড়া ফোনের ব্রাউজার থেকেও এই বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করা যায়। এ জন্য প্রথমে ফোনের ‘ক্রোম’ ব্রাউজারে গিয়ে>মাই অ্যাকটিভিটি<নামের সাইটে ঢুকতে হবে। এরপর>ওয়েলকাম টু মাই অ্যাকটিভিটি <তে ঢুকতে হবে। স্ক্রিনের বাম পাশের উপরে থ্রি ডট চিহ্নে ক্লিক করতে হবে।

সেখানে>অ্যাকটিভিটি কন্ট্রোল<নামের অপশন দেখা যাবে। সেখানে ঢোকার পরে>অ্যাডস<অপশনে গিয়ে>অ্যাডস পারসোনালাইজেশন ইজ অন<অপশনটাকে ‘অফ’ করে দিতে হবে।

এরপর ওপরে ডানপাশে থ্রি ডটের মেন্যুতে চাপ দিয়ে সেটিংসে গিয়ে>সাইড সেটিংস < নামে একটি অপশন ক্লিক করতে হবে। এটিতে ঢোকার পরে>কুকিজ<এ গিয়ে>ব্লক থার্ড পার্টি কুকিজ<অন করে দিলেই ব্রাউজারে বিজ্ঞাপন আসা বন্ধ হয়ে যাবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ