রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায় খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সভাপতি আমিরুল, সম্পাদক বশির নু‘মানের শৈশব: পরিবার ও বেড়ে ওঠা  আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, অষ্টম শ্রেণি পাসেই আবেদন নারী পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের নিন্দা সড়ক পার হতে গিয়ে ট্রলিচাপায় প্রাণ গেল মাদরাসাছাত্রের সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের ৪৮তম সাধারণ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে আট দিনব্যাপী ইসলামি কিতাব মেলা

খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় জেলার বন্দরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা নায়েবে আমির মাওলানা আবু ইউসুফের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা শেখ সাদীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ নিয়াজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন ও প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী।

সম্মেলনে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মুশফিকুর রহমান জামাল রশিদী, দাদুর চর মাদরাসার মুহতামিম মুফতি আবু বক্কর কাসেম, মাওলানা মেহেদী হাসান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিদ্ধিরগঞ্জ থানার সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল ইসলাম, বন্দর থানার নায়েবে আমির মাওলানা সুজাউল ইসলাম, মাওলানা নুরুল্লাহ হাসেমী, মাওলানা আবুল কালাম, আড়াইহাজারের মাওলানা আসাদুল্লাহ, মোহাম্মদ আয়নাল হোসেন সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বন্দর থানা বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, সোনারগাঁয়ের মাওলানা হাবিবুল্লাহ ও মাওলানা ইসমাইলসহ স্থানীয় নেতারা।

সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ