রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের ৪৮তম সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের (সিএসবিআইবি) ৪৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী।

সভায় উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান।

এ ছাড়া বোর্ডের ২৪টি সদস্যপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও সচিবরা সভায় অংশ নেন।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ এবং ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (আইবিআরপিডি) পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় সিএসবিআইবির নির্বাহী ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় বোর্ডের গঠনতন্ত্র সংশোধন, বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন, আয়-ব্যয়ের বাজেট, ব্যালান্স শিট ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন এবং স্থায়ী কার্যালয় কেনার বিষয়ে আলোচনা হয়। এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়।

এ ছাড়া দেশের ইসলামী ব্যাংকিং খাতের উন্নয়ন, কার্যক্রমের সম্প্রসারণ এবং ব্যাংকিং কার্যক্রমে যথাযথভাবে শরিয়াহ পরিপালন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রতিনিধিত্বকারী ২৪টি সদস্যপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ব্যাংক আল-ফালাহ বাংলাদেশ, এনসিসি ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ