শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত সময় পার করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ সফরে তিনি দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে।

সফরের প্রথম দিন ১৪ অক্টোবর নিউইয়র্কের জামাইকায় আমেরিকান মুসলিম সেন্টারে তাঁর কর্মসূচি ছিল। ১৫ অক্টোবর ওয়াশিংটন মসজিদে এবং ১৬ অক্টোবর নিউ জার্সির ইসলামিক ফাউন্ডেশন ও নিউইয়র্কের নিউ বোল্ড এলাকার বাইতুল আমান ইসলামিক সেন্টারে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

১৭ অক্টোবর ব্রঙ্কস মুসলিম সেন্টারে ইমাম ও উলামা সম্মেলন এবং ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টারে তাঁর কর্মসূচি রয়েছে। ১৮ অক্টোবর ব্রুকলিনের মসজিদ আল আমান ইনকরপোরেটেডে এবং ১৯ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ২০ অক্টোবর তাঁর বাফেলো সফরের কথা রয়েছে।

এ ছাড়া ২১ অক্টোবর জামাইকার ইনউডে মসজিদে কুবায়, ২২ অক্টোবর সংবাদ সম্মেলনে এবং ২৩ অক্টোবর নিউইয়র্কের হিলসাইডে দারুল উলুম নিউইয়র্ক মাদরাসায় তাঁর কর্মসূচি নির্ধারিত রয়েছে।

সফরের শেষ পর্যায়ে ২৪ অক্টোবর মিশিগান অঙ্গরাজ্যের মাউন্ট রোড এলাকায় মসজিদুন নূরে এবং ২৫ অক্টোবর এলমহার্স্টের উডসাইড অ্যাভিনিউয়ে আন নূর কালচার সেন্টারে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত সফরসূচিতে এসব কর্মসূচির তথ্য জানানো হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ