সোমবার, ২৯ জুন ২০২৬ ।। ১৫ আষাঢ় ১৪৩৩ ।। ১৪ মহর্‌রম ১৪৪৮


ইসলামী আন্দোলনের আমির ও মহাসচিবের সঙ্গে ছাত্র আন্দোলনের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এবং দলের নবনির্বাচিত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে রাজধানীর আইসিএবি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী দিনের করণীয় এবং ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ছাত্রনেতাদের উদ্দেশে বলেন, আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক উৎকর্ষ অর্জনের মাধ্যমে দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের স্বার্থে দক্ষ, সৎ ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

নবনির্বাচিত মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে শিক্ষাঙ্গনে কার্যক্রম আরও বেগবান করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ, সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার ও ইমরান হোসাইন নূর, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম খলীল, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, দফতর ও যোগাযোগ সম্পাদক আহমাদ শাফী, আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, কারিগরি শিক্ষা সম্পাদক মুহাম্মাদ খাইরুল কবির, আলিয়া মাদরাসা সম্পাদক আব্দুল আজিজ নোমান, অর্থ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ শোভন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাঈদ আবরার, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক নূরে আলম সিদ্দিক এবং কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ফজলে।

সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি, ইসলামী আন্দোলনের অগ্রগতি এবং ছাত্রসমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ