রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট প্রতিনিধি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট মহানগর শাখার নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বাদ মাগরিব নগরীর জমিয়ত অফিস মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর শাখার সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা আহমদ কবির আমকুনি, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা ক্বারি মুক্তার আহমদ, মাওলানা মুসাদ্দেক আহমদ; যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমদ সগির আমকুনি; সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস ছামাদ; সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার; প্রচার ও অফিস সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ; অর্থ সম্পাদক মাওলানা ওলিউল্লাহ; কৃষিবিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ; পাঠাগার সম্পাদক মাওলানা মাহদি হাসান; যুববিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান; ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা আবুল খায়ের।

এ ছাড়া বৈঠকে সদস্য মাওলানা আবু মোহাম্মদ ইয়াহইয়া, মাওলানা আব্দুল্লাহ শাহজাহান, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ফয়সাল আহমদসহ মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ