মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইবনে শায়খুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) দলটির প্রচার সম্পাদক হাসান জুনাইদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার রাতে বিটিভিতে মাওলানা মামুনুল হকের ভাষণ রেকর্ড করা হয়।

গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের সই করা চিঠিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিটিভিতে ভাষণের স্লট চেয়ে আবেদন করা হয়। এতে বলা হয়, বিটিভির মাধ্যমে মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে ইচ্ছুক।

এতে আরও বলা হয়, রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশন দেশের সর্বস্তরের মানুষের কাছে একযোগে বার্তা পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর ও গ্রহণযোগ্য মাধ্যম। এ কারণে বিটিভির মাধ্যমে প্রদত্ত বক্তব্য দেশব্যাপী জনগণের কাছে একই সময়ে প্রচার করা সহজ ও ফলপ্রসূ হবে বলে বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে বিশ্বাস করে।

মামুনুল হকের পক্ষে ছাড়াও বিটিভি ও বাংলাদেশ বেতারে ভাষণ প্রচারের জন্য ইসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারেক রহমান, ডা. শফিকুর রহমান, নাহিদ ইসলামের পক্ষে তাদের দল আবেদন করেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। ৫১টি রাজনৈতিক দলের অংশগ্রহণে এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ