শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

চরমোনাইতে বিধর্মীরা মায়ের কোলের মতো নিরাপদ: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ৯০ ভাগ মুসলমানের দেশ ইসলাম অনুসারে চলবে এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামের কথা বললেই একদল ভয় দেখায়। দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী করতে পারবে না বলেই ইসলামী শাসন সম্পর্কে ভীতি ছড়ায়। আসলে ইসলামী শাসনের অধিনের মানুষ সত্যিকারের শান্তিতে ছিল। বাংলাদেশেও চরমোনাইতে অমুসলিমরা মায়ের কোলের মতো নিরাপদে আছে বলে সাক্ষ্য দিচ্ছে। তাই ৫৪ বছরের ব্যর্থতার গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য হাতাপাখা প্রতীকে ভোট দিন। ইনশাআল্লাহ বাংলাদেশ তার কাঙ্ক্ষিত মুক্তি পাবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর কাওরান বাজার ওয়াসা ভবন সংলগ্ন সড়কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, লক্ষ লক্ষ মানুষ জীবন ও রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। চব্বিশের জুলাইয়েও ছাত্র ও তরুণরা রাজপথে জীবন দিয়েছে শুধুমাত্র সমৃদ্ধি অর্জনের জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য। কিন্তু স্বাধীনতার পরে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় নাই বরং দুর্নীতিতে দেশ বারংবার চ্যাম্পিয়ান হয়েছে। হত্যা, খুন ও গুমের সয়লাব হয়েছে। আমাদের রক্ত-পানি করা টাকা ওরা বিদেশে পাচার করেছে। জুলাই আমাদের সামনে যে সুযোগ এনেছে তা কাজে লাগাতে না পারলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। ভাগ্যের পরিবর্তন করতে হলে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কারণ, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম-ই একমাত্র কার্যকরপন্থা। ইতিহাসের পরতে পরতে এটা প্রমাণিত হয়েছে।

নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি, ঢাকা-১১আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

নগর উত্তর সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতি রেজাউল করীম আবরার, শ্রমিক নেতা আলহাজ্ব কামাল উদ্দীন, ছাত্রনেতা ইমরান হোসাইন নুর, ঢাকা-১৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, ঢাকা-১২ আসলে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুল হাসান মমতাজী, ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মুফতী মুহাম্মাদ উল্লাহ আনসারী, ঢাকা-১৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী

প্রকৌশলী আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতী মাছউদুর রহমান, মুফতি নিজাম উদ্দীন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, যুবনেতা হাম্মাদ বিন মোশাররফ প্রমুখ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ