বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যশোর-৪ আসনে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতের প্রার্থী গোলাম রসুলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর যশোর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে খেলাফত মজলিসের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন। তিনি দলীয় প্রতীক দেওয়াল ঘড়ির প্রচারণা শুরু করেন। কিন্তু খেলাফত মজলিস আগামী নির্বাচনে ১০ দলীয় নির্বাচনি জোটের সদস্য হওয়ায়, জোটের কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মোতাবেক এ আসন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া হয়েছে। এজন্য তিনি দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ থেকে তার ও দলীয় কর্মী সমর্থকদের যাবতীয় তৎপরতা জোটের প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের পক্ষে থাকবে।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের প্রার্থী গোলাম রসুলসহ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ