বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

একটি দল চক্রান্ত করে আমাদের একা করতে চেয়েছিল: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই জামায়াতের সঙ্গে সমঝোতা না হওয়ার ব্যাখ্যা দিয়ে বলেছেন, অস্পষ্ট নীতি-আদর্শে দেশ চলতে পারে না। আমরা ইসলামের পক্ষে ওয়ান বক্স পলিসির কথা বলেছিলাম। সেই নীতি এখনো বিদ্যমান। একমাত্র আমরাই ইসলামের কথা বলছি। আর কেউ ইসলাম প্রতিষ্ঠার কথা বলছে না। একটি দল চক্রান্তের জাল বিস্তার করে আমাদেরকে একা করতে চেয়েছিলো। কিন্তু তারাই বস্তুত একা হয়ে গেছে। দেশের ধর্মপ্রাণ মানুষ ও উলামায়ে কেরাম আমাদের সাথে আছে। আল্লাহ আমাদের সাথে আছে।

শনিবার (২৪ জানুয়ারি) মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও ছনবাড়ি বাজারে আয়োজিত মুন্সিগঞ্জ-১ ও ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, গত ৫৫ বছরে ব্যক্তি ও দলের উন্নয়ন হয়েছে কিন্তু দেশ-জাতির কোন কল্যাণ হয় নাই। জুলাই গণঅভ্যুত্থান দেশকে নতুন করে গড়ার একটি সুযোগ নিয়ে এসেছে। অতিতে দেশ পরিচালনায় বারংবার যারা ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদেরকে নতুন করে দায়িত্ব দেয়ার সুযোগ নাই বরং নতুন বাংলাদেশ গড়তে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হাতপাখায় ভোট দিন। আমি কথা দিচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগনের টাকা কারো পকেটে যাবে না। দুর্নীতি হবে না। টাকা পাচার হবে না। সন্ত্রাস থাকবে না ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আমরা ১৯৮৭ সাল থেকে মানুষের কল্যাণে রাজনীতি করে যাচ্ছি। কোন ধরণের লোভ-লালসার বশবর্তী হয়ে নীতি বিসর্জন দেই নাই। কিন্তু কেউ কেউ ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে নানারকম গোপন বৈঠক করছে। এসব করে কোন লাভ হবে না। এই রাষ্ট্র এই দেশের জনগণই গড়বে অন্য কেউ নয়। তাই দেশের কল্যাণ চাইলে, দ্বীন প্রতিষ্ঠা করতে চাইলে এবং জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে চাইলে হাতপাখায় ভোট দিন।

মুন্সিগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে হাতপাখা প্রতিকে নির্বাচন করছেন দলের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং মুন্সিগঞ্জ-২ আসনে হাতপাখা প্রতিকে লড়ছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি কে এম বিল্লাহ হোসেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ