রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

তফসিলকে স্বাগত, গণভোটে 'হ্যাঁ' জয়ী করতে কর্মসূচি দেবে জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী। তবে গণভোটে 'হ্যাঁ' জয়ী করতে দেবে জামায়াতসহ ৮ দল কর্মসূচি পালন করে যাবে বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন দলের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। ৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের দিন একইসঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভোটের তফসিল ঘোষণা করেন। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে তা একযোগে সম্প্রচার করা হয়।

সিইসি বলেন, আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। ৩০ ডিসেম্বর থেকে  ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আর ১১ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা আপিল করতে পারবে। ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপীল নিষ্পত্তি করা হবে।

তিনি আরও বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০  জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। পরদিন থেকে প্রচারণার শুরু হবে। এই প্রচারণা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ