রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

ঢাকা-১৩ আসনের ইমাম ও আলেম-উলামার সঙ্গে ইবনে শাইখুল হাদিসের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক। তিনি এলাকার বিভিন্ন মসজিদের ইমাম এবং আলেম-উলামার সঙ্গে এ ব্যাপারে মতবিনিময় করেছেন। স্থানীয় আলেমরা মাওলানা মামুনুল হকের রিকশা প্রতীকের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাতটায় রাজধানীর মোহাম্মদপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আমিরে মজলিস ইমাম ও আলেমদের সামনে নিজের অবস্থান তুলে ধরেন। এরপর উলামায়ে কেরাম মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমাদের উম্মাহ্'র প্রয়োজনেই শায়খকে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। সংসদে আমাদের বলিষ্ঠ প্রতিনিধি রাখার স্বার্থে আমরা জানপ্রাণ দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাবো।

মূলত এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি কার্যক্রম শুরু করলেন আলোচিত নেতা মাওলানা মামুনুল হক।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীসহ আটটি দলের মধ্যে যে আসন সমঝোতার আলোচনা চলছে সেখানে রয়েছে মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসও। সমঝোতা হলে এই আসনে মাওলানা মামুনুল হক আট দলের একক প্রার্থী হবেন বলে ধারণা করা হচ্ছে। এই আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে দলটি সমর্থন দেবে বলে জানা গেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ