রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

চব্বিশের বিপ্লবের ফসল ঘরে তুলবই: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার দামাল সন্তানেরা পয়গাম পৌঁছে দিয়েছিল এই বাংলাদেশ এবার নতুন রূপে গড়ে উঠবে। চব্বিশের বিপ্লবের চেতনা হলো- আমরা বারবার বিজয় অর্জন করেছি, বিজয়ের ফসল ঘরে তুলতে পারিনি। কিন্তু এবার চব্বিশের বিপ্লবের ফসল ঘরে তুলে আমাদের বিপ্লব শেষ হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিশের শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে গাজীপুর-৩ আসনের দলীয় প্রার্থী মাওলানা এহসানুল হকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, অতীতে বাংলাদেশে আয় বেড়েছে, ইনকাম বেড়েছে, উন্নয়ন হয়েছে, কিন্তু গরিবের হয় নাই। মিল কারখানার মালিকদের উন্নতি হয়েছে শ্রমিকদের উন্নতি হয় নাই। সরকারি দলের বড় বড় নেতাদের উন্নতি হয়েছে, জনগণের উন্নতি হয় নাই। ১৮ কোটি মানুষের মধ্যে ১৮ জন মানুষ মিলে ২৮ লাখ কোটি টাকা লোপাট করেছে, দুর্নীতি করেছে। এভাবেই সারা দেশের মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, অল্প কিছু মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হয়। এই দুর্নীতি এই অপশাসন এই বৈষম্য এই জুলুম যদি উৎখাত করতে হয় একটাই ব্যবস্থা- আল কোরআনের অর্থব্যবস্থা কায়েম করতে চাই।

মাওলানা হেদায়েত রহমানীর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ হাদীসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

এ সময় মামুনুল হক গাজীপুর-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা এহসানুল হকের হাতে নির্বাচনী প্রতীক রিকশা তুলে দিয়ে তাকে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য ভোট প্রার্থনা করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ