মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

সন্তোষজনক আসন পেলে আট দলে যাওয়ার খবর ভিত্তিহীন: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সন্তোষজনক আসন পেলে জামায়াতে ইসলামীসহ আট দলের মোর্চায় যাওয়াসংক্রান্ত যে খবর প্রকাশিত হয়েছে এর প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। দলটি বলছে, এই খবর ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করছে যে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আট দলীয় জোটে সন্তোষজনক আসন পেলে অংশগ্রহণ করবে।এই বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর।

বিবৃতিতে তিনি আরো বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি আদর্শিক, ইসলামপন্থী ও নীতিনিষ্ঠ রাজনৈতিক দল। নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে কোন জোটে যোগ দেওয়ার কোনো ইতিহাস আমাদের নেই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, ইসলাম ও জাতির স্বার্থ বিরোধী কোন অপচেষ্টার সাথে আমরা কখনো আপস করিনি, করবও না।

তিনি বলেন, আমাদের অবস্থান পরিষ্কার। সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত কেবলমাত্র দলের নীতিনির্ধারণী ফোরাম মজলিসের খাসের পরামর্শ ও চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।

 সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা মূলত জমিয়তের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও স্পষ্ট আদর্শিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে এই গর্হিত কাজ করছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানান তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ