মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

ছাতক উপজেলা খেলাফত মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন শাহজালাল ইসলামী একাডেমির হলরুমে সোমবার (৮ ডিসেম্বর) এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দীন এবং অর্থ সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল আব্দুল হান্নান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ০৫ (ছাতক-দোয়ারা বাজার) আসনে খেলাফত মজলিসের মনোনীত এমপি পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শায়েখ মাওলানা ইমাম উদ্দিন, সহ সভাপতি মাওলানা আকিক হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ