মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

পটুয়াখালী-১ আসনে সরে দাঁড়ালের হাতপাখার প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি পটুয়াখালী-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। 

এ সময় ইসলামী আন্দোলনের কলাপাড়া উপজেলা কমিটি থেকে অব্যাহতি পাওয়া জেড এম কাওসার, মাওলানা মো. মোস্তাফিজুর রহমান ও মো. আসাদুজ্জামান ইউসুফসহ মুফতি হাবিবুর রহমানের অনুসারীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মুফতি হাবিবুর রহমান বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ইচ্ছা না থাকা সত্ত্বেও মুহতারাম আমির পটুয়াখালী-১ আসনে নির্বাচন করার জন্য আমাকে নির্ধারণ করে দেন। এ কারণে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। স্ট্রোক করে বুঝতে পারি এ অঞ্চল ছেড়ে যাওয়ায় আমার হৃদয়ের রক্তনালী ছিঁড়ে গেছে। তাই ফিরে এসেছি।

হাবিবুর রহমান জানান, এমপি নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের পাশে থাকবেন এবং আগামী দিনে তিনি এ অঞ্চলের চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে রুখে দাঁড়াবেন। বর্তমানে যেভাবে তিনি জীবনযাপন করছেন অতিসাধারণ, এর চেয়ে বেশি বিলাসী জীবনযাপন করবেন না, গাড়ি হবে না, বাড়ি হবে না। তিনি যা আছেন তাই থাকবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ