মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

দিনাজপুর–২ আসনে রিকশা প্রতীকের পক্ষে প্রচার মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে রিকশা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, দিনাজপুর চেম্বার অব কমার্সের সদস্য জননেতা হাফেজ মাওলানা জোবায়ের সাঈদের পক্ষে সোমবার (৮ ডিসেম্বর) এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় খোশালডাঙাহাট থেকে শুরু হওয়া এই প্রচার মিছিল দোগাছি, বিস্তর বিরল, নাড়া বাড়ি, ছাতৈল, মেহেরপুর ও সেতাবগঞ্জ (বোচাগঞ্জ) হয়ে বিকাল ৫টায় পুনরায় খোশালডাঙা হাটে এসে শেষ হয়। প্রায় তিন শতাধিক মোটরসাইকেল এবং কয়েকটি প্রাইভেটকার ও পিকআপের অংশগ্রহণে মিছিলটি পুরো পথজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

মিছিল শেষে খোশালডাঙা হাটে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা সভাপতি ও দিনাজপুর–৩ (দিনাজপুর সদর) আসনের রিকশা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা রেজাউল করিম।

এসময় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম–ওলামা, তরুণ ভোটার ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা রিকশা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ