মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

ছাত্রের মায়ের মোবাইলে কুপ্রস্তাব, পদ হারালেন জামায়াত নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এক ছাত্রের মাকে মোবাইলে কুপ্রস্তাব পাঠানোর জেরে পদ স্থগিত করা হয়েছে ‎ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ নুরুল্লাহর।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক রোববার (৭ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া নুরুল্লাহ কৃষ্ণকাঠী এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় কর্মরত অবস্থায় সেখানে এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠান। ঘটনাটি জানাজানি হলে ছাত্রের প্রবাসী বাবার স্বজনরা তাকে আটক করে মারধর করেন।

বিষয়টি জেলা জামায়াতের নজরে এলে দলীয় তদন্ত‎ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টের পর হাফেজ নুরুল্লাহর দলীয় পদ স্থগিত করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ