মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

আজ সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে চায় ৮ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দোলনরত আট দলের সিলেট বিভাগীয় সমাবেশ আজ শনিবার (৬ ডিসেম্বর)। নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে দুপুর ১২টায় শুরু হয়ে বিকেল ৪টার মধ্যেই সমাবেশ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে পুরো সিলেট নগরীকে জনসমাবেশের নগরীতে পরিণত করার প্রস্তুতি চলছে।

সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতারা সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন। মাঠ পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের জানান, সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বিশাল মঞ্চ নির্মাণসহ সার্বিক ব্যবস্থাপনায় কোনো ঘাটতি থাকবে না।

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি ও ৮ দলের লিয়াজোঁ কমিটির সদস্য মাওলানা এমরান আলম জানান, মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। কয়েক লাখ মানুষের সমাগমে পুরো নগরীই অনেকটা সমাবেশস্থলে রূপ নেবে। সমাবেশকে ঘিরে নগরীতে সাজ সাজ রব। সাড়া পড়েছে পুরো বিভাগে, এমনকি প্রত্যন্ত গ্রামগঞ্জেও।

তিনি জানান, দুপুর ১২টায় শুরু করে বিকেল ৪টায় মহাসমাবেশ শেষ করার চেষ্টা চলছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আরও বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব ইউসুফ সাদেক হক্কানী, নেজামে ইসলাম পার্টির সভাপতি সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চানসহ ৮ দলের শীর্ষ নেতারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ