মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

এবারের নির্বাচন ইসলামি হুকুমত কায়েমের আন্দোলন: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের নির্বাচনকে ইসলামি হুকুমত কায়েমের আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এবারের নির্বাচনে দেশ দুটি ভাগে ভাগ হয়ে গেছে জানিয়ে তিনি বলেছেন, একটি ভারতের পক্ষে এবং অপরটি দেশের পক্ষে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে পাঁচ দফা দাবি আদায়ে আট দলের মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, চাঁদাবাজ মুক্ত দেশ গড়বো। কিন্তু ২৪-এর পরও চাঁদা বন্ধ হয়নি। নিরাপত্তা নেই, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। এ দেশ আমরা চাইনি।

শায়খে চরমোনাই বলেন, আগামীতে একটা আন্দোলন হবে। আগামীতে ইসলামি হুকুমত কায়েম করতে চাই। ইসলামি হুকুমত হলে কোনো অন্যায়, বৈষম্য থাকবে না। কেউ খাবে কেউ খাবে না- তা হবে না। দেশের একটা টাকাও বিদেশে পাচার হবে না।

আগামী নির্বাচনে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে মন্তব্য করে ফয়জুল করীম বলেন, কেউ দেশের পক্ষে আর কেউ ভারতের পক্ষে। আজ থেকে দেশের পক্ষে ইসলামকে বিজয়ী করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনকে পেছনে হটানোর ষড়যন্ত্র চলছে। আমরা সরকারকে বলতে চাই, নির্বাচনের জন্য যথাযথ পরিবেশ তৈরি করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ